ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:৩৮:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

টানা পাঁচ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি শুরু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

রোববার (১৭ অক্টোবর) সকালে আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সংগঠন ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোস্তাফিজুর রহমান নাসিম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ঘোজাডাঙ্গা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ারও ট্রাক ওনার্স এ্যাসোশিয়েশনের যৌথ সভার সিদ্ধান্তে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর (শনিবার) পর্যন্ত ভোমরা ও ঘোজাডাঙ্গা দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আজ (রোববার) সকাল থেকে স্থলবন্দরে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। ফলে শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য । 

এদিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে টানা ৫ দিন ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।